বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা বলেছেন, রাজনৈতিক-বিশ্বাসের জন্য ১৯৭৫ সালের ২ জানুয়ারি বিচারবহির্ভূত হত্যার শিকার হন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা প্রকৌশলী সিরাজ সিকদার, যে বিচার আজো হয়নি।
শুধু ক্ষমতা স্থায়ী করতে ৭১’র পর ভিন্নমতাবলম্বীদের হত্যা শুরু করে শাসকগোষ্ঠী, কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি। ক্ষমতার জন্য হত্যা বন্ধ হোক।
আজ বুধবার নিজের টুইটার অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে বিএনপি চেয়ারপারসন একথা বলেন।
এমআর





