ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেফতার হয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) হানিফ।
শনিবার সকালে দলের স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমানের বনানীর বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শাইরুল কবির খান জানান, মাহবুবুর রহমানের নেতৃত্বে ভাষাশহীদদের প্রতি শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর কথা ছিল।
এজন্য ভোরে কয়েকশ’ নেতাকর্মী নিয়ে তার বাসার সামনে অপেক্ষা করছিলেন হানিফ। এসময় পুলিশ তাকে গ্রেফতার করে।
এআর





