বর্ণবাদী ইসরাইলের ইহুদি পুরোহিতরা ফিলিস্তিনীদেরকে পশ্চিম তীর ছেড়ে যেতে বাধ্য করার উদ্দেশ্যে পশ্চিম তীরের মুসলিম অধিবাসীদের খাবার পানিতে বিষ মিশিয়ে দেয়ার যে অমানবিক ধর্মীয় নির্দেশ প্রদান করেছে তাকে মানবাধিকার লঙ্গন বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার দলটির পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এমনটাই মন্তব্য করেছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডাঃ শফিকুর রহমান।

বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়ে ডাঃ শফিকুর রহমান বলেন, “ইসরাইলী ইহুদি পুরোহিতদের এ নির্দেশ শুধু অন্যায়, অনৈতিকই নয়, চরম মানবতাবিরোধী।

তিনি বলেন, পশ্চিম তীরের ফিলিস্তিনীদের এলাকায় ইহুদীরা খাবার পানির লাইন কেটে দিয়ে এবং ইহুদি পুরোহিতরা প্রকাশ্যেই ফিলিস্তিনের খাবার পানিতে বিষ মিশানোর ধর্মীয় নির্দেশনা জারি করে জাতিসংঘের মানবাধিকার সনদ লংঘন করেছে। এ অমানবিক ঘটনার দ্বারা আবারও প্রমাণিত হলো যে, ইসরাইলী ইহুদিরা মানবতার প্রকাশ্য দুশমন। দীর্ঘ ৬৮ বছর যাবত তারা ফিলিস্তিনী মুসলমানদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে আসছে।

জাতিসংঘের প্রতি আহবান জানিয়ে এই জামায়াত নেতা বলেন, ইসরাইলী পুরোহিতদের এ ধরনের মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি জাতিংসংঘের প্রতি আহবান জানাচ্ছি। সেই সাথে ইসরাইলীদের বর্বরতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমি সকল শান্তিকামী রাষ্ট্র ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহবান জানাচ্ছি।

এ অমানবিক ঘটনার প্রতি ধিক্কার জানানোর জন্য বিশ্ববাসীর প্রতিও উদাত্ত আহবান জানান তিনি।

এমআইএস