হেফাজতে ইসলামের আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমাদ শফীর আরোগ্য কামনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ জামায়াতের আমীর মকবুল আহমাদ গণমাধ্যমে পাঠানোএক বিবৃতিতে বলেন, “হেফাজতে ইসলামের আমির ও দেশের অসংখ্য আলেমের উস্তাদ শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমাদ শফির অসুস্থতার খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি এ দেশের আলেম সমাজের একজন অভিভাবক। দেশের বর্তমান সংকটকালে তিনি জাতিকে দিক-নির্দেশনা দিয়ে যাচ্ছিলেন। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি এবং তার আশু সুস্থতার জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে বিনীতভাবে দোয়া করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।”(বিজ্ঞপ্তি)

এমবি