আগামী ৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর কার্যালয়ে বর্ধিত সভায় এ সমাবেশের ঘোষণা দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

সমাবেশ সফল করার লক্ষ্যে আগামী ১ নভেম্বর একটি বর্ধিত সভা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও এ নিশ্চিত করেছেন মহানগর আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক জামাল উদ্দিন।

সভায় সম্মিলিত ইসলামী দলসমূহের হরতাল প্রতিহতে রাজধানীর রাজপথ দখলে রাখার ঘোষণা দিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মায়া।

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, হাজী মো. সেলিম. ড. আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আবদুল হক সবুজ প্রমুখ।

এআর