বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন নির্বাচনে নবনির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ আজ (মঙ্গলবার) এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন দেশের আইনজীবীদের সর্বোচ্চ ফোরাম। এ এসোসিয়েশনের ২০১৫-২০১৬ সেশনের নবনির্বাচিত প্রতিনিধিদের আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি।
বিচারাঙ্গণের সুষ্ঠু পরিবেশ, ন্যায় বিচার প্রতিষ্ঠা, দেশে আইনের শাসন, গণতন্ত্র ও মানুষের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন ঐতিহাসিক ভূমিকা পালন অব্যাহত রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি নবনির্বাচিত প্রতিনিধিদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করি।”
জেএ





