স্বাধীনতার এত বছর পরেও দেশের গণতন্ত্র অবরুদ্ধ বলে মন্তব্য করেন বিএনপি মহসচিব মির্জা ফখরুল আলমগীর।

আজ সোমবার বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। এসময় জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গণতন্ত্রকে মুক্ত করা হবে বলেও জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে চেতনার ভিত্তিতে আমরা ১৯৭২ সালে মুক্তিযুদ্ধ করেছিলাম, যে চেতনায় দেশ স্বাধীন করেছিলাম, এই চেতনার ভিত্তিতে দেশের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রকে মুক্ত করবো ইনশাল্লাহ।

বিএনপি মহাসচিব আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী। তিনি আজকে মিথ্যা মামলায় কারাগারে বন্দি, দেশের গণতন্ত্রকে মুক্ত করতে হলে তাকে মুক্ত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ দলের কেন্দ্রীয় নেতা।

এএস