আজ রাতে ২০ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন ও জোট নেতা খালেদা জিয়া।
রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ রাত সাড়ে ৮টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেন।
রবিবার রাতে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া।
এইচ এম





