দেশে আইনের শাসন না থাকায় সরকার যা ইচ্ছে তাই করছে বলে অভিযোগ করে বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন , সরকার ভাবছে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে শেষ করতে পারলেই দেশের জাতীয়তাবাদী শক্তিকে ধংস করা যাবে। এ কারণে খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে নানাভাবে হয়রানি করা হচ্ছে।
তিনি দাবি করেন, এই সরকার কোন সাংবিধানিক সরকার নয়। এ কারণে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে সরকার এ ধরনের কার্যক্রম চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরো বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে যে চার্জ ফ্রেম গঠন করা হয়েছে, আমরা তা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাবো।
মানববন্ধনে উপস্থিত ছিলেন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লা, সাবেক বিরোধী দলীয় চিপহুইপ এডভোকেট জয়নাল আবেদিন ফারুক প্রমুখ।
[b]ঢাকা,২১মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
আইনের শাসন নেই; সরকার যা ইচ্ছা তাই করছে: রফিকুল
দেশে আইনের শাসন না থাকায় সরকার যা ইচ্ছা তাই করছে বলে অভিযোগ করে বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
র্যাব বিলুপ্তি চেয়েছিলেন খালেদা জিয়া, সংস্কার নয়: জামায়াত এমপি
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া র্যাবকে ‘কিলিং স্কোয়াড’ আখ্যা দিয়ে বাহিনীটি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন বলে সংসদে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বিরোধীদের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা জিয়া পরিবারকে গালিগালাজ করছে
বিরোধী দলের আশ্রয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী-সিফাতরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারকে লক্ষ্য করে অশালীন উক্তি ও বিবেক-নীতিবর্জিত গালিগালাজ করছেন বলে অভিযোগ করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এ ধরনের বক্তব্য ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে বলেও দাবি করেন তিনি।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারেক রহমানের পাশেও ঢাকাবাসী: আবদুস সালাম
ঢাকা শহর অতীতে যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে ছিল, একইভাবে বর্তমানেও ঢাকাবাসী প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।
















