রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে প্রধানমন্ত্রীর কথা প্রসঙ্গে খায়রুল কবির খোকন বলেন, বিদ্যুৎ কি তার বাবার টাকার। আমরা তো তার কাছে দেশকে বেঁচে দেইনি। তার বাবা দেশকে বেঁচেছে এবং তিনিও দেশকে ভারতের কাছে বিক্রি করছেন।
রামপাল বিদ্যুৎ কেন্দ্র করার জন্য সরকার পাগল হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, বর্তমান সরকার পুলিশ বাহিনীর উপর নির্ভরশীল হয়ে গেছে।
সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার শীর্ষক গোলটেবিল সভায় এসব কথা বলেন তিনি।
জিয়াউর রহমানের মাজার সড়ানোর ষড়যন্ত্রের কথা উল্লেখ করে খায়রুল বলেন, জিয়াউর রহমানের মাজার নিয়ে সরকার যে ষড়যন্ত্রই করুক না কেন জাতীয়তাবাদীর একজন সৈনিকও বেঁচে থাকলে জিয়াউর রহমানের মাজার স্থানান্তর করতে দেওয়া হবে না।
বিএনপি শান্তিপূর্ণ নির্বাচন, রাজনীতিতে বিশ্বাস করে । আর আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচনে বিশ্বাস করে না উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন ।
তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, “শেখ মুজিবরের ছবি নেন আপনার ছবি নেন, আর আমরা জিয়াউর রহমান, খালেদা জিয়ার ছবি দিব। আসেন না একটা ইলেকশন করি। আপনাদের জাতীয় নেতাদের প্রার্থী করেন , আমাদের জাতীয় নেতারা প্রার্থী না হলেও সারা দেশে আমাদের অফিসের যে দাঁরোয়ান আছে তারাও এখন আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ালেও জিতে যাবে।”
শামসুজ্জামান দুদু বলেন, দেশে গণতন্ত্র নাই, পার্লামেন্ট, নির্বাচিত প্রধামন্ত্রী নেই। এটা দেশের মানুষের জন্য হতাশাজনক।
তিনি বলেন, পৃথিবীর কোন জায়গায় ফেসিবাদ সরকার বেশিদিন টিকতে পারেনি। বর্তমান সরকারও বেশিদিন টিকতে পারবে না। তার প্রমাণ রামপাল বিদ্যুৎ কেন্দ্র।
রামপাল জনগণের বিপক্ষ হিসেবে দেখা দিয়েছে। দেশের ৯৫ ভাগ মানুষ এই রামপালের বিরুদ্ধে। দেশ নেত্রী খালেদা জিয়াও রামপালের বিরুদ্ধে।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা আপনাকে রামপালের জন্য বুদ্ধি দিয়েছে তারাই ১৯৭৫ সালে বাকশাল করার জন্য আপনার বাবাকে নির্দেশ দিয়েছিল। তারাই আপনাকে আজ এ পরামর্শ দিচ্ছে।
৪৪ বছরে আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি ক্ষমতায় আসলে ৪৪ দিনে আপনি যা বাতিল করেছেন বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে চালু করবে।
দুদু বলেন, আপনি জিয়াউর রহমানকে ছোট করে আপনার পিতাকেও ছোট করছেন। জিয়াউর রহমান আপনার বাবার নাম নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। আপনি যদি বাবাকে সন্মাম করেন তবে জিয়াউর রহমানকে সন্মান করা উচিত।
জঙ্গীদের বিচার না করে হত্যার কথা উল্লেখ করে তিনি বলেন, কে আপনাকে জঙ্গীদের হত্যা করার অধিকার দিয়েছে, আপনি জঙ্গীদের ধরেন, ধরে বিচার করেন, হত্যা কোন সমাধান হতে পারে না। বিএনপি এই সকল হত্যার নিন্দা জানায় এবং এসব হত্যার বিচার দাবি করে।
মো: শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে এ গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন হেলিন জেরিন খান, রহমতুল্লাহ, হাজারীসহ প্রমুখ।
ইআর /এআই





