বিয়ের পূর্বে প্রত্যেক নাগরিকের রক্ত পরীক্ষার পরামর্শ দিয়ে হাসানুল হক বলেন, এই রোগটি যেহেতু জিন থেকে ছড়ায় সেহেতু বিয়ের পূর্বে প্রত্যেক নাগরিকের রক্ত পরীক্ষা করা বাধ্যতা মূলক করা যেতে পারে।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির লটারীর ড্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, যেকোন রোগ নির্ণয়ের জন্য প্রাথমিকভাবে রক্ত পরীক্ষা করা উচিত। আগামী সংসদে বিষয়টি সরকারী কিংবা বেসরকারীভাবে উত্থাপিত হতে পারে। সেটা হলে আবার বিতর্ক হবে, কিন্তু আগে বিষয়টি উত্থাপিত হোক। তবে আমি মনে করি ধারাবাহিকভাবে রক্ত পরীক্ষার বিষয়টি আইনগতভাবে বাধ্যতামূলক করা উচিত।

তিনি বলেন, রক্ত পরীক্ষার পর রক্তের বিস্তারিত বিবরণ ইউনিয়ন পরিষদ জমা দেওয়ার নিয়ম করা যেতে পারে। সেক্ষেত্রে এমন একটি ডাটা ব্যাংক তৈরি হবে, যাতে করে বিয়ে করাসহ বিভিন্ন বিষয়ে সহজেই কোন ব্যাক্তির রক্ত সম্পর্কে তথ্য পাওয়া যায়। আবার কোন রোগের তথ্যের ক্ষেত্রেও সরকার সহজেই এক্ষেত্রে তথ্য পেতে পারে।

থ্যালাসেমিয়া রোগীদের জন্য বাজেটে বরাদ্দের বিষয়ে তিনি বলেন, যারা থ্যালাসেমিয়ায় ভুগছে তাদের দায়ভার রাষ্ট্রকেও নিতে হবে। এক্ষেত্রে রাষ্ট্র কোন অজুহাত দিতে পারে না। আমি মনে করি সরকার থ্যালাসেমিয়া রোগীদের জন্য আরও যত্নবান হবেন এবং সরকার বাজেটে অর্থবরাদ্দ রাখবে। সেজন্য আমরা সুপারিশ করতে পারি।

মন্ত্রী বলেন, আমাদের সু-স্বাস্থ্যের দায়ীত্ব শুধুমাত্র কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে দিয়ে দিলে হবে না। নাগরিকের সু-স্বাস্য্ন দেখার দায়িত্ব যেমন রাষ্ট্রকেও এর দায়ীত্ব নিতে হবে। এটা রাষ্ট্রের দায়ীত্ব, তেমনি সমাজের সু-সাস্থ্যের রক্ষার দায়িত্বও রাষ্ট্রের রয়েছে। ক্যান্সার হলে যেমন আক্রান্ত স্থান কেটে ফেলতে হয় তেমনি সমাজের কোন জায়গায় ক্যান্সার হলে তা দূর করার দায়িত্বও সরকারের।

তথ্যমন্ত্রী বলেন, সরকার দেশের সবার জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা চালুর চেষ্টা করছে। কিন্তু এখনো আমরা সে লক্ষ্যে পৌঁছাতে পারিনি। আসলে এর পিছনে রয়েছে আমাদের দীর্ঘদিনের অস্থিতিশীল রাজনীতি, এর ফলে সামাজিক বিষয়গুলো আমরা প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে যেতে পারিনি।

অনুষ্ঠানে ১০ টাকা মূল্যমানের লটারীর ড্র অনুষ্ঠিত হয়। ড্রতে বিজয়ী ১০০১ জন ৪০ লক্ষ টাকা মূল্যমানের পুরষ্কার পাবেন। প্রথম পুরষ্কারের কুপন নং জ-০৭১০৮৯৩ দিত্বীয় পুষ্কারের কুপন নং জ-০২৯৭৬৫৬ এবং তৃতীয় পুরষ্কারের কুপন নং ঝ-০১৩৯৬৪৪। আর বাকিদের তথ্য তাদের নিজস্ব ওয়েব সাইটে পাওয়া যাবে জানান।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনিছুর রহমানের সভাপতিত্বে আরে উপস্থিত ছিলেন, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেন,এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিসহ অর্থমন্ত্রণালয়ের প্রতিনিধি গণ। উপস্থিত ছিলেন।

এমএ