ঢাকা বিশ্ববিদ্যালয়ে আহূত ছাত্র ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

জাতীয়তাবাদী ছাত্রদলের মেহবুব মাসুম শান্ত ও শেখ হাসানুল বান্নার নেতৃত্বে মিছিলটি আজ দুপুর বেলা দেড়টায় শাহবাগ থেকে শুরু হয়।

এসময় মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক আমির আমজাদ মুন্না, বুয়েট ছাত্রদলের সভাপতি কেএম মুসাব্বির শাফি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সর্দার আমিরুল ইসলাম, জিয়া হলের মোহসীন ভূইয়া, লাহুল গালিব, মুজিব হলের সাইদুর, সূর্যসেন হলের শাহনেওয়াজ, বাবুল, আলতাফ, আরিফ, মোহসীন, রুমী, এফ রহমান হলের এম এ হাসান, জহুরুল হক হলের নাদির শাহ, জসীম উদ্দিন হলের মাসুদুর রহমান মাসুদ, সলিমুল্লাহ হলের হাবিবুল বাশার, রনি, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের লোকমান, ফয়সাল, ফরহাদ রাজ সহঅর্ধশতাধিক নেতা-কর্মী।

এ সময় তারা ধর্মঘটের সমর্থনে শ্লোগান দিতে দিতে কাটাবনের দিকে দিকে অগ্রসর হয়ে পুলিশী বাধায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

এসএইচ