পাট, সুতা, বন্দর ও আদমজী মিলের জন্য বিখ্যাত সেই নারায়ণগঞ্জ আজ খুনের ঘটনায় কলংকিত। আমরা আর রক্ত দেখতে চাইনা। আমরা শান্তি চাই বলে মন্তব্য করেন সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ ।
আজ শনিবার বিকালে নারায়ণগঞ্জের বাণিজ্যিক এলাকা ডিআইটিতে প্রয়াত এমপি নাসিম ওসমানের স্মরণে নাগরিক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জাতীয় পার্টিও চেয়ারম্যান এরশাদ।
তিনি বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে যারা প্যানেল মেয়র নজরুলসহ সাত জনকে হত্যা করেছে তাদের বিচার করতে হবে। আমরা তাদের বিচার চাই। নারায়ণগঞ্জে হত্যা, ফেনীতে হত্যা, লক্ষ্মীপুরে হত্যা আর হত্যা। এই হত্যার দায় সরকার এড়াতে পারে না। গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে সরকারকে হত্যা, গুম, অপহরণ বন্ধ করতে হবে।
এরশাদ নাসিম ওসমানের বিভিন্ন কীর্তির কথা স্মরণ করে বলেন, নাসিম ওসমান গণমানুষের জন্য রাজনীতি করেছে। সে আমার ছোট ভাইয়ের মত। নাসিমের জানাজায় লক্ষ লোকের সমাগমের কথা উল্লেখ করে এরশাদ বলেন, যে মানুষের জানাজায় এত মানুষ হয়, শোকসভায় সব মতাদর্শের সমাগম হয় সে অবশ্যই ভাল মানুষ।
নাসিমের অভাব পূরণ হবার নয় মন্তব্য করে তিনি বলেন, আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে আমাদের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করে নাসিমের স্বপ্ন পূরণ করতে হবে।
জেলা জাসদের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা পরিষদেও প্রশাসক আব্দুল হাই, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, ন্যাপের সভাপতি অ্যাডভোকেট এম এম ওহাব, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দন শীল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দীপু, জেলা যুবলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত বাদল মহানগর জাসদের সভাপতি মোসলেম উদ্দিন, সাধারন সম্পাদক মো. শাহজাহান প্রমুখ।
[b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
রাজনীতি
হত্যার দায় সরকার এড়াতে পারে না : এরশাদ
পাট, সুতা, বন্দর ও আদমজী মিলের জন্য বিখ্যাত সেই নারায়ণগঞ্জ আজ খুনের ঘটনায় কলংকিত। আমরা আর রক্ত দেখতে চাইনা। আমরা শান্তি চাই বলে মন্তব্য করেন সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ । আজ শনিবার বিকালে নারায়ণগঞ্জের





