ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে নীল প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮ টি পদে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় নির্বাচিত প্রতিনিধিদের আন্তরিক মুবারকবাদ জানিয়েছেন  জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
শনিবার বিকেলে এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান।
জামায়াত সেক্রেটারি বলেন, দেশে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের আইনজীবী সমাজ বিশেষ করে ঢাকা বার এ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন এমন এক সময় অনুষ্ঠিত হলো, যখন জনগণের ন্যায্য ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ভূলুণ্ঠিত। দেশে বিচারাঙ্গনে চলছে হতাশাজনক পরিস্থিতি। মানুষের জান-মাল, ইজ্জত-আবরুর নিরাপত্তা বলতে কিছু নেই। আমি আশাকরি নব নির্বাচিত প্রতিনিধিগণ বিচারাঙ্গনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনাসহ মানুষের ন্যায্য ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবেন।  
নির্বাচিত প্রতিনিধিদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি করেন ডা. শফিকুর রহমান।
[b]ঢাকা, ১ মার্চ (টাইমনিউজবিডি.কম্) // জেআই[/b]