বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার ও জঙ্গিদের আদর্শের মধ্যে কোনো পার্থক্য নেই।

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক চিকিৎসক তিনি একথা বলেন। বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ড্যাব) এ সমাবেশের আয়োজন করে।

রিজভী বলেন, বর্তমান সরকার আর জঙ্গিদের আদর্শের মধ্যে কোনো পার্থক্য নেই। জঙ্গিরা মনে করে, তাদের আদর্শে দেশ চলবে। আর সরকার মনে করে, তাদের ইচ্ছামতো দেশ চলবে। তারা একে অপরের আদর্শ ধারণ করেছে। ওদের থেকে মুক্ত হওয়া প্রয়োজন।

রুহুল কবির রিজভী আরও বলেন, একটা ঘটনাকে আরেকটা চাল দিয়ে ডাইভার্ট করতে এই সরকার খুবই পারঙ্গম। আজ জঙ্গিবাদের ব্যর্থতা যখন তীব্রভাবে সরকারের ওপর পড়েছে, তখন তারা আরেকটা চাল দেওয়ার চেষ্টা করছে।

ড্যাবের সহসভাপতি রফিকুল কবিরের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন, আবদুল মান্নান, শিক্ষক নেতা সেলিম ভূঁইয়া প্রমুখ।

ওএফ