যার (খালেদা জিয়া) আচলের ছায়াতলে সন্ত্রাসীরা আশ্রয় পাচ্ছে তার বিরোদ্ধে ব্যবস্থা নিয়ে সন্ত্রাসের চক্র ভাঙবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। পাশাপাশি আসলাম চৌধুরীর মত খালেদা ও তারেকসহ ষড়যন্ত্রে জড়িতদের গ্রেফতারের দাবিও জানান তিনি।

মঙ্গবার জাতীয় প্রেসক্লাবে তৃতীয় তলায় স্বাধীনতা পরিষদ আয়োজিত “চলমান রাজনীতি ও বর্তমান পরিস্থিতি” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. হাসান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়া রাজনৈতিক ভাবে হতাশ। তিনি কাউকে বিশ্বাস করতে পারছেন না। তার সাম্প্রতিক বক্তব্যে এটা স্পষ্ট। সরকার পতনে তিনি যাদের নিয়ে বৈঠক করেন তারা যে সরকারের সাথে যোগাযোগ করেন তা তিনি জানেন। তার কর্মীরা তার সাথে নাই।

আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, গয়েশ্বর এক এগার নিয়ে যা বলেলন তাতে এটা প্রতীয়মান যে ভিতরে ভিতরে তারা এ ধরনের ঘটনার ষড়যন্ত্র করছেন। ইহুদী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে মিলে বিএনপি সত্যি সত্যি ষড়যন্ত্র করছে। খালেদার মত তারেকও লন্ডনে বসে দেশ সরকারি বিরোধী চক্রান্ত করছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ের হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে ইইউ প্রতিনিধিদের সথে স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনা হয়েছে। সন্ত্রাসের এই চক্র ভাঙতে হলে যারা পেছন থেকে কলকাঠি নাড়ছেন, যার আচলের ছায়াতলে সন্ত্রাসীরা আশ্রয় পাচ্ছে তার বিরোদ্ধে ব্যবস্থা নিতে হবে। আসলামের মত বাকি ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করতে হবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুর রহমান টুকু, স্বাধীনতা পরিষদ ঢাকা মহানগরীর সভাপতি শাহাদাত হোসেন টয়েল প্রমুখ।

এমআইএস