ভারতের মহামান্য রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ এক বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে তিনি বলেন, “প্রবীণ রাজনীতিবিদ ভারতের মহামান্য রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির মৃত্যুতে আমি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

তার পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, ভারতের জনগণ এবং ভারত সরকারের প্রতিও আন্তরিক সমবেদনা প্রকাশ করছি।”

এসএইচ