বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তারেক রহমানকে ইঙ্গিত করে বলেছেন, ‘আরে আহাম্মক! লেখাপড়া জানে না। তোর বাপ কি নির্বাচিত জনপ্রতিনিধি ছিল? তোর বাপ তো আমাদেরও স্যার স্যার বলতে বলতে মুখ দিয়ে লালা বের করে ফেলত।’ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
সম্প্রতি তারেক রহমান লন্ডনে দুটো অনুষ্ঠানে জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবৈধ প্রধানমন্ত্রী বলে বক্তব্য দেন।
রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘বেয়াদবির একটা সীমা থাকা দরকার। বিমানবন্দরে ভুট্টো তাঁকে সংবর্ধনা দিয়েছিলেন, অ্যাজ এ প্রেসিডেন্ট অব বাংলাদেশ।... ওরা তো ইতিহাস জানে না।’
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘আইএসআইয়ের দ্বারা প্রভাবিত হয়ে তারেক জিয়া এসব কথা বলছেন। পাকিস্তান একটা অকার্যকর রাষ্ট্র। তারা বাংলাদেশকেও অকার্যকর করতে চায়। তিনি বলেন, ‘আমরা কি ৭০-এ জিয়াকে দেখেছিলাম? ২৫ মার্চ দেখেছিলাম? ১৯ এপ্রিল আমিসহ পাঁচজনের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছিল। জিয়ার নামে কোনো মামলা হয়েছিল?’
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাস দেড়েক আগের একটি ঘটনা উল্লেখ করেন তোফায়েল। তিনি বলেন, ‘জিয়া আমাকে ফোন করলেন। আমি তাঁকে নিয়ে বঙ্গবন্ধুর কাছে গেলাম। সে সময় তাঁকে বিদেশে পাঠানোর কথা ছিল। জিয়া কোরআন শরিফ ছুঁয়ে বঙ্গবন্ধুর হাতে-পায়ে ধরেন। দেড় মাস পরই বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন।’
তোফায়েল আহমদ বলেন, ‘যাঁর নামে গোটা বিশ্বের কাছে বাংলাদেশ পরিচিত হয়, ওরা তাঁকে ছোটো করতে চায়। ওরা ইতিহাসের পাতায় থাকবে না। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবেন।’
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
‘আহাম্মক! তোর বাপ আমাদের স্যার বলতো’
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তারেক রহমানকে ইঙ্গিত করে বলেছেন, ‘আরে আহাম্মক! লেখাপড়া জানে না। তোর বাপ কি নির্বাচিত জনপ্রতিনিধি ছিল? তোর বাপ তো আমাদেরও স্যার স্যার বলতে বলতে মুখ দিয়ে লালা বের করে ফেলত।’ বৃহস্পতিবার জাতীয় সংসদে





