সদ্যবিলুপ্ত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়া হামিয়ুচ্ছুন্নাহ মেখল মাদ্রাসার সিনিয়র শিক্ষক জাকারিয়া নোমান ফয়েজীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডের বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আফরাজুল হক টুটুল।
তিনি সাংবাদিকদের বলেন, হেফাজত নেতা জাকারিয়া নোমান ফয়েজীকে ৩টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। তবে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে বুধবার বিকাল সোয়া ৪টার দিকে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার একটি গ্রাম থেকে আত্মগোপনে থাকা হেফাজত নেতা জাকারিয়া নোমান ফয়েজীকে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম আটক করেছিল।
জাকারিয়া নোমান ফয়েজী হাটহাজারী উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়া হামিয়ুচ্ছুন্নাহ মেখল মাদ্রাসার পরিচালক মরহুম আল্লামা নোমান ফয়েজীর পুত্র। তিনি আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শূরা সদস্য, হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য।
এমআর





