আসন্ন ঈদুল আজহার এক সপ্তাহ আগেই বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়কগুলোর চলমান জরুরি মেরামত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের বিষয়টি গনমাধ্যমকে জানিয়েছেন।

মঙ্গলবার (২৩ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি সভায় মন্ত্রী সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন বলেও জানান তিনি।  

সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এ কর্মকর্তা বলছেন, চলমান বন্যায় স্থানীয় সরকার বিভাগের আওতায় সড়কগুলোই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক-মহাসড়কগুলোর ক্ষতি হয়েছে কম।

এমআর