সৌদি আরবের মসজিদে নববীর  ইমাম ইসলামী চিন্তাবিদ ড. ক্বারী শায়খ মুহাম্মাদ আইয়ুবের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ  এক শোকবার্তায় বলেন, “মসজিদে নববীর ইমাম ইসলামী চিন্তাবিদ ড. ক্বারী শায়খ মুহাম্মাদ আইয়ুবের ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন প্রখ্যাত আলেমে দ্বীনকে হারালো। তার ইন্তেকালে মুসলিম উম্মাহর অপূরণীয় ক্ষতি হল। ’

তিনি শোকবার্তা আরো বলেন, ‘ড. ক্বারী শায়খ মুহাম্মাদ আইয়ুবের সুমধুর কণ্ঠের পবিত্র কুরআন তিলাওয়াত মানুষকে মুগ্ধ করত। তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন।

এছাড়াও তিনি বেশ কিছু রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেন। তিনি কিং ফাহাদের কুরআন প্রিন্টিং প্রকল্পেরও সদস্য ছিলেন।’

মকবুল আহমাদ মরহুমকে জান্নাতে অতি উচ্চ মর্যাদা দানের জন্য আল্লাহ কাছে দোয়া এবং শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক সহ্য করার জন্য আল্লাহর রহমত কামনা করেন।

এসটি