জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীকে হত্যার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদ ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

বিক্ষোভ মিছিলটি রামপুরা বাজার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশে জামায়াত নেতারা বলেন, মাওলানা মতিউর রহমান নিজামী একজন বিশ্বখ্যাত আলেমে দ্বীন ও প্রথিতযশা রাজনীতিবিদ। সরকার তার জনপ্রিয়তা ও সফলতায় ঈর্শ্বান্বিত হয়ে তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে হত্যা করার গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে।

তিনি সরকারকে অপরাজনীতি ও প্রতিহিংসাপরিহার করে অবিলম্বে আমীরে মাওলানা মতিউর রহমান নিজামীসহ আটক সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

এমএ