রাষ্ট্রীয় সন্ত্রাস, হত্যা, গুম, বাড়িঘরে হামলা ও ভাঙচুর বন্ধের দাবিতে আজ বৃহস্পতিবার সারাদেশে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ কর্মসূচির ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশে চলছে রাষ্ট্রীয় সন্ত্রাস। জনগণের জান-মাল আজ বিপন্ন ও বিধ্বস্ত। সরকার যৌথ বাহিনী দিয়ে গুলি চালিয়ে নিরীহ মানুষকে নির্দয়,নিষ্ঠুরভাবে হত্যা করছে। অষ্টম শ্রেণীর স্কুল ছাত্র থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কেউ রেহাই পাচ্ছে না।
তিনি বলেন, গত ১৮ জানুয়ারি সাতক্ষীরায় শিবির কর্মী আবু হানিফ, ১৯ জানুয়ারি সীতাকুন্ডে শিবির কর্মী মোশারফ হোসেন, ২০ জানুয়ারি মেহেরপুরে জামায়াত নেতা তারেক মোহাম্মদ সাইফুল ইসলাম, ২১ জানুয়ারি গাইবান্ধায় শিবির কর্মী শাহানুর রহমান, ২১ জানুয়ারি বগুড়ার জামায়াত কর্মী বাকী বিল্লাহসহ গত দুই সপ্তাহে যৌথবাহিনীর গুলিতে জামায়াত ও ছাত্রশিবিরের ২৬ জন নেতা-কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এসব হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, সরকারের সন্ত্রাসে সর্বত্রই উদ্বেগ,উৎকণ্ঠা বিরাজ করছে। কোন মানুষই শান্তিতে,স্বস্তিতে নেই। সরকারের দায়িত্ব জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা। সরকার সে দায়িত্ব পালনের পরিবর্তে জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে।
এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে তোলার জন্য জামায়াতে ইসলামীর সকল শাখার প্রতি আহ্বান জানান এবং দেশবাসীর সহযোগিতা কামনা করেন ডা. শফিকুর রহমান।
[b]ঢাকা,২২জানুয়ারি(টাইমনিউজ বিডি)/কেএইচ[/b]/এফএ
রাজনীতি
দেশব্যাপী জামায়াতের প্রতিবাদ কর্মসূচি আজ
রাষ্ট্রীয় সন্ত্রাস, হত্যা, গুম, বাড়িঘরে হামলা ও ভাঙচুর বন্ধের দাবিতে আজ বৃহস্পতিবার সারাদেশে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ কর্মসূচির ঘোষণা দেন





