২০ দলীয় জোটের টানা ৭২ঘন্টার হরতাল ও অবরোধের সমর্থনে নাটোরে মিছিল করেছে জেলা বিএনপি।

রোববার সকালে দলের নেতা কর্মীরা শহরের আলাইপুরের ওয়াপদা কলোনী এলাকা থেকে একটি মিছিল বের করে।

নাটোর রাজশাহী মহাসড়ক ঘুরে মিছিলটি সরকারী বালক উচ্চ বিদ্যালয় এলাকায় গিয়ে শেষ হয়। হরতালে শহরে বিপুল পরিমান বিজিবি, র‌্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে।

এসএইচ