বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি সমর্থিত সিনিয়র আইনজীবীরা।
রোববার রাত সোয়া ৯টায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে।
বৈঠকে উপস্থিত আছেন,দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার,বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া,এবাদুর রহমান চৌধূরী,গোলাম এরশাদ,গিয়াস উদ্দীন আহমেদ,অ্যাডভোকেট জয়নুল আবেদীন,ব্যারিস্টার শাহজাহান ওমর,ড.ফরিদুজ্জামান ফরহাদ,অ্যাডভোকেট মাওলানা এম এ রাকিব,এ ওয়াই মশিউজ্জামান প্রমুখ।
দলীয় সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে আসন্ন সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের নির্বাচনে দলীয় প্যানেল নির্ধারণে সিনিয়র আইনজীবীদের মতামত নিবেন খালেদা জিয়া।
[b]ঢাকা,এমএইচ,২৩ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম ) // কেএইচ[/b]
রাজনীতি
আইনজীবীদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক শুরু
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি সমর্থিত সিনিয়র আইনজীবীরা। রোববার রাত সোয়া ৯টায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে।





