logo
Search

রাজনীতি

বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না’: রিজভী

শেখ হাসিনার সরকারের সময়ে বিরোধী দল ও মতের মানুষের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর ফরহাদনগরে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘আমরা একটি অন্ধকার সময় পার করে এসেছি।’ বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বাইরে বের হয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারবেন কি না, সে নিশ্চয়তাও ছিল না বলে দাবি করেন তিনি।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে শহীদ যুবদল নেতা হারুনুর রশীদের পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন রিজভী।

এ সময় তিনি অভিযোগ করেন, ক্ষমতা ধরে রাখতে শেখ হাসিনার সরকার গুম-খুন ও দমন-পীড়নের পথ অনুসরণ করেছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনেও পুলিশ ও র‌্যাবের হাতে অনেক মানুষের রক্ত ঝরেছে বলে দাবি করেন তিনি।

রিজভীর দাবি, ওই সময় পুলিশের গুলিতে যুবদল নেতা হারুনুর রশীদ নিহত হন। তার পরিবারের পাশে দাঁড়ানো বিএনপির দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে রিজভী শহীদ হারুনুর রশীদের কবর জিয়ারত এবং তার বাড়ি পরিদর্শন করেন।

হারুনুর রশীদের পরিবারের সদস্যরা নতুন বাড়ি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যের দ্রুত বিচার দাবি করেন তারা।

উল্লেখ্য, ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনী শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে হরতালের সমর্থনে মিছিল চলাকালে পুলিশের গুলিতে যুবদল নেতা হারুনুর রশীদ নিহত হন।

এস