দেশব্যাপী ২০ দলীয় জোটের চলমান হরতাল-অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

নির্দলীয় নিরপেক্ষ সরকার ও অবরুদ্ধ খালেদাসহ জোট নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করছে।

রোববার সকাল ৮টায় শাহবাগ থেকে এ মিছিল শুরু হয়। এসময় নেতাকর্মীরা কর্মসূচির সমর্থনে শ্লোগান দেয়।

মিছিলটি কাঁটাবন মোড়ে পৌছালে পুলিশের ধাওয়ায় ছাত্রদল নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক সামশুল আলম রানা, মফিজুর রহমান আশিক, সহ-সাংগঠনিক সম্পাদক আমির আমজাদ মুন্না, সাবেক সদস্য ফুয়াদ,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সর্দার আমিরুল ইসলাম সাগর, সূর্যসেন হলের শাহনেওয়াজ, আলতাফ হোসেন, গাজী আরিফ, সাইফুল মোহসীন, বাশার, এফ রহমান হলের মাহবুব রব্বানী জয়,

এমএ হাসান, জহুরুল হক হলের মঞ্জুরুল ইসলাম মঞ্জু, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সানোয়ার আলম, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সজীব প্রধান প্রমুখ।

এআর