চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনে কারচুপির মাধ্যমে ভোটের ফলাফল ছিনিয়ে নেওয়ার অভিযোগে আজ বৃহস্পতিবার সারাদেশের উপজেলা প্রশাসকের (ইউএনও) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করবে বিএনপি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপিও প্রদান করবে দলটি।
এর আগে ২৫ মার্চ এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।
চতুর্থ দফা নির্বাচনে হত্যা, খুন, হামলা, নির্যাতন করে ক্ষমতাসীনরা নিজেদের অনুকুলে ভোটের রায় ছিনিয়ে নেয়ার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষনা করা হয়েছে বলে মন্তব্য করেন রিজভী আহমেদ।
[b]ঢাকা, এমএইচ, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]