জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের শুনানিতে অংশ নিতে আগামীকাল (মঙ্গলবার) আদালতে যাবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

আজ (সোমবার) খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া তার আদালতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামীকাল বেলা ১১টার দিকে খালেদা জিয়া আদালতে পৌঁছানে বলে জানান সানাউল্লাহ মিয়া।

পুরান ঢাকার বকশিবাজারে বিশেষ জজ-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামানের আদালতে মামলাটির বিচারকাজ চলছে। একই আদালতে বিচারাধীন খালেদা জিয়া’সহ ৬ জনের বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা আগামী ৮ ফেব্রুয়ারি রায় ঘোষণার জন্য ধার্য রয়েছে।

মামলাটিতে বিএনপি নেতা সচিব হারিছ চৌধুরী এবং তার তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আসামি।

এমবি