পৌর নির্বাচন ১৫ দিন পেছানোসহ বেশ কিছু দাবিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুপুরে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে যাবে বলে জানা গেছে।

রোববার দুপুর ২টার দিকে দলটি ইসি’তে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়েরুল কবির খান।

তিনি জানান, পৌর নির্বাচন ১৫ দিন পেছানোর দাবি আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে এই সাক্ষাৎকারে।

এর আগে গতকাল শনিবার দুপুরে একই দাবিতে বিএনপি’র তিন সদস্যের প্রতিনিধি দল ইসি কার্যালয়ে সংস্থাটির সচিব সিরাজুল ইসলামের সঙ্গে দেখা করেন।

এআই