রোববার (৪ জুন) এক শোকবাণীতে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “ভারতের কোলকাতা থেকে চেন্নাইগামী ট্রেন করমন্ডল এক্সপ্রেস-এর সাথে এক মালবাহী ট্রেন-এর ভয়াবহ দুর্ঘটনায় প্রায় ৩ শত যাত্রী নিহত এবং প্রায় ১ হাজার যাত্রী আহত হওয়ার ঘটনায় আমি আমার নিজের এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ভারতের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

আমি নিহতদের প্রতি গভীর শোক ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সেই সাথে আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ভারতের জনগণের জানমালের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। আমি আশা করছি ভারত সরকার ও জনগণ শীঘ্রই এ বিরাট ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

এন