২০ দল আহুত টানা হরতালের ৪র্থ দিনের হরতাল সফল করতে রাজধানীসহ সারাদেশে মিছিল, সড়ক অবরোধ ও সমাবেশ করেছে ছাত্রশিবির।
কর্মসূচি পালনকালে পুলিশ হামলা চালিয়ে ৪২জন নেতাকর্মীকে আহত করেছে। গ্রেপ্তার করেছে ১৬৯ জন নেতাকর্মীকে।
হরতাল কর্মসূচি পালন কালে শিবির নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক গণআন্দোলনের মোকাবেলা রাজনীতি দিয়ে হবে এটাই ছিল স্বাভাবিক। কিন্তু আওয়ামীলীগ নূন্যতম রাজনৈতিক শিষ্টাচার ও আচরণবোধ হারিয়ে ফেলেছে। আসলে জনবিচ্ছিন্নদের অবস্থা এমনই হয়।
তাই নিজেদের দেওলিয়াত্ব ঢাকতে নাশকতা, ষড়যন্ত্র, হত্যা হামলা মামলাই এখন অবৈধ সরকারের শেষ পুঁজি। কোন ভাবেই মুক্তির আন্দোলন নস্যাৎ করতে না পেরে এখন নিজেরাই নাশকতায় নেমেছে। ইতিমধ্যেই চট্টগ্রাম, কুমিল্লা, ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, আগুন দিতে গিয়ে বোমাসহ ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীরা হাতে নাতে ধরা পড়েছে যা মিডিয়ার কল্যানে দেশবাসী দেখেছে।
অবৈধ সরকার নিজেরা নাশকতা চালিয়ে সেটাকে ইস্যু বানিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা, নির্যাতন, হামলা, মামলা ও বাড়ীঘরে ভাংচুর করে যাচ্ছে। কিন্তু জনগণ তাদের এই ষড়যন্ত্র বুঝে ফেলেছে।
সুতরাং অবৈধ সরকারের শেষ রক্ষা হচ্ছেনা। করুণ পরিণতি বরণ ছাড়া আওয়ামীলীগের সামনে আর কোন পথ খোলা নেই।
ঢাকা মহানগরী পূর্ব:
টানা হরতালের ৪র্থ দিনে রাজধানী খিলগাঁও এলাকায় সকাল ৯টায় মিছিল ও রাজপথ অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা। মিছিলে নেতৃত্বদেন মহানগরী সভাপতি এম শামীম।
ঢাকা মহানগরী উত্তর:
২য় ধাপের টানা ৩৬ ঘন্টা হরতালের সমর্থনে রাজধানীর উত্তরায় মিছিল ও রাজপথ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা। সকাল ৯টায় মহানগরী সাহিত্য সম্পাদকের নেতৃত্বে উত্তরার দক্ষিণখান থেকে মিছিলটি শুরু হয়ে এয়ারপোর্ট রোডের কাছে এসে রাজপথ অবরোধ করে।
ঢাকা কলেজ:
হরতালের সর্মথনে ঢাকা কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে রাজধানীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৭টায় বাটা সিগনাল এলাকায় ঢাকা কলেজ শাখা সভাপতি নাজিম উদ্দিনের নেতৃত্বে মিছিল ও রাজপথ অবরোধ করে নেতাকর্মীরা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সেক্রেটারি আব্দুস শাহিদ, ঢাকা কলেজ সেক্রেটারি মতিউর রহমান মুন্না উপস্থিত।
গাজীপুর মহানগরী:
হরতালের ৪র্থ দিনের শুরুতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল অবরোধ করে ছাত্রশিবির গাজিপুর মহানগরী। শাখা সেক্রেটারি আহমেদ ইমতিয়াজের নেতৃত্বে কর্মসূচি পালন করে নেতাকর্মীরা।
নারায়নগঞ্জ মহানগরী:
হরতাল সফল করতে মিছিল অবরোধ করে ছাত্রশিবির নারায়নগঞ্জ মহানগরী শাখা। সকাল সাড়ে ৭টায শাখা সভাপতি যোবায়ের আহমেদের নেতৃত্বে নগরীর মর্গান স্কুলের সামনে রাজপথ অবরোধ করে নেতাকর্মীরা।
খুলনা মহানগরী:
হরতালের ৪র্থ দিন বুধবার সকালে নগরীর সদর ও সোনাডাঙ্গায় পৃথক মিলি সমাবেশ করে ছাত্রশিবির খুলনা মহানগরী শাখা। সকাল সাতটায় নগরীর সোনাডাঙ্গার পল্লিমঙ্গল কলেজ মোড় হতে মহানগরী ছাত্রশিবির নেতা তারিকুর রহমানের নেতৃতে, সকাল সোয়া সাতটায় নগরীর টুটপাড়া এলাকায় রাফসান জানির নেতৃত্বে মিছিল অবরোধ করে করে নেতাকর্মীরা।
চট্টগ্রাম মহানগরী দক্ষিণ:
হরতালের চতুর্থ দিনের সমর্থনে সকাল ৮টায় নগরীর চৌমুহনী এলাকায় মিছিল করেছে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণ। মহানগরী অফিস সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন শিবির নেতা রাসেল, সাইফুল্লাহ, জামাল উদ্দিন প্রমুখ।
চট্টগ্রাম মহনগরী উত্তর:
হরতালের ৪র্থ দিনে নগরীর বিভিন্ন স্থানে মিছিল অবরোধ করে ছাত্রশিবির চট্টগ্রাম মহনগরী উত্তর শাখা। সকাল থেকেই শিবির নেতা আব্দুল আজিজ, মামুন বিন মফিজ,এম.হোসাইন,এম.নজরুল,রুহুল কাদেরের নেতৃত্বে নগরীর চকবাজার, রাহাত্তার পুল, চান্দগাঁও, ফিরিঙ্গী বাজার, অক্সিজেন মোড়,চাক্তাই,কোতোয়ালী এলাকায় মিছিল অবরোধ করে নেতাকর্মীরা।
টাংগাইল শহর:
২০ দলীয় জোটের ডাকা হরতালের ৪র্থ দিনে মিছিল ও অবরোধ করেছে ছাত্রশিবির টাংগাইল শহর শাখা। মিছিলটি ঢাকা-টাংগাইল মহাসড়কের আমিন বাজার থেকে শুরু হয়ে গোডাউন বাজারে এসে রাজপথ অবরোধ করে।
চাঁপাইনবাবগঞ্জ শহর:
সকাল ৮.৩০ টার দিকে ২০ দলের ডাকা হরতালের সমর্থনে ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখায় এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহর সেক্রেটারী মোহাঃ তোহরুল ইসলাম সোহেলের নেতৃত্বে জেলা জামায়াত কার্যালয় বড় ইন্দারা মোড় থেকে শুরু হয় । পরে মিছিলটি বাতেন খাঁ মোড়ে গিয়ে রাজপথ অবরোধ করে।
মৌলভীবাজার শহর:
হরতালের ৪র্থ দিনে দুপুর ২.৩০টায় হরতালের মৌলভীবাজার শহরে মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছে ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা। মিছিলটি শহরের পশ্চিম বাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সেন্ট্রাল রোডের মধ্যখানে এসে সমাবেশে মিলিত হয়।
মিরপুরে বাসে আগুন:
রাজধানীর মিরপুর-১ নম্বরে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।
মালিবাগে পেট্রোল বোমাসহ আটক ২:
রাজধানীর মালিবাগে পেট্রোল বোমাসহ দু'জনকে আটক করে পল্টন থানা পুলিশে সোপর্দ করেছে জনতা। তবে আটককৃতদের নাম জানা যায়নি।
বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
মাতুয়াইলে আওয়ামী ওলামা লীগ অফিসে আগুন:
রাজধানীর মাতুয়াইলের রানীমহলে আওয়ামী ওলামা লীগ অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসটি সম্পূর্ণ পুড়ে যায়।
বুধবার ভোর ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, ভোরে একদল দুর্বৃত্ত এসে তালা ভেঙ্গে অফিসে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে এবং পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়।
সিরাজগঞ্জে ককটেল উদ্ধার, আটক ১২:
সিরাজগঞ্জে জেলা জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।
বুধবার সকালে শহরের বাজার স্টেশন এলাকা থেকে একটি ককটেল বোমা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
নাশকতার অভিযোগে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১২ কর্মীকে আটক করেছে পুলিশ।
সকাল থেকে সিরাজগঞ্জ এম এ মতিন পৌর বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। শহরের দোকানপাট বন্ধ রয়েছে। নাশকতার ঝুকি থাকায় অভিভাবকরা তাদের সন্তানদের স্কুল কলেজে পাঠাতে ভয় পাচ্ছেন।

বাকৃবিতে মিছিল, ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রদলের আহ্বানে ছাত্র ধর্মঘটের এবং দেশব্যাপী চলমান ২০ দলীয় জোটের হরতালের সমর্থনে কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
বাকৃবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জনি এবং সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন সুজনের নেতৃত্বে বেলা সাড়ে ৩টার দিকে মিছিল বের করে।
মিছিলটি বাকৃবির মূল ফটক থেকে শুরু হয়ে ইয়াসিন মার্কেটে এসে শেষ হয়। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ১টি ট্রাক, ৩টি সিএনজি, ২টি ইজিবাইক ভাঙচুর করে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই নেতা-কর্মীরা দ্রুত পালিয়ে যায়।
বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের এসআই নাজিব আহমেদ বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে ছাত্রদলের কাউকে এবং ভাঙচুর করা কোনো গাড়ি পাইনি।
এসএইচ/এমকে





