বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে রাষ্ট্রপতির বক্তব্য শুরুর কিছুক্ষণের মধ্যে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি।

পরে জামায়াতের আমির ওয়াকআউটের বিষয়ে গণমাধ্যমকর্মীদের বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অপরাধী। তিনি সকল খুনির সহযোগী ছিলেন। একটি খুনের বিষয়েও তিনি ব্যবস্থা নেননি। অভিভাবক হিসেবেও তিনি কোনো ব্যবস্থা নেননি। তার বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না।

তিনি আরো বলেন, আমরা দুটি শপথ নিলেও সরকারি দল নেয়নি। রাষ্ট্রপতি সংস্কার পরিষদের সভা ডাকেননি। ৭০ ভাগ জনগণকে অপমান করা হয়েছে।

এ সময় স্পিকার বিরোধী জোটের সংসদ সদস্যদের কথা রাখেননি বলেও অভিযোগ করেন জামায়াত আমির।

তিনি হুঁশিয়ার করে বলেন, সংসদে কোনো অন্যায়কে বরদাশত করবো না। সংসদ কারো একার নয়। আমরা জনগণের পক্ষে কথা বলতে এসেছি।

ওয়াকআউটের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেন, হাজারো মানুষের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি। ফ্যাসিস্ট দোসর রাষ্ট্রপতি বক্তব্য দিতে আসায় আমরা বক্তব্য দিতে চেয়েছিলাম, স্পিকার সুযোগ দেননি, ফলে আমরা ওয়াকআউট করেছি।

এস