বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া বলেছেন, বিরোধী দলের কর্মসূচিতে কামান টামান চলবে না। এসব ওয়াটার কামান একদিন জনগণের সাথে একাকার হয়ে অন্যদিকে ঘুরে যাবে। গুলি করে, জলকামান ব্যবহার করে জনগণের অধিকার আদায়ের আন্দোলন বন্ধ করা যাবে না।
রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবে গণ অনশন কর্মসুচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বেগম খালেদা জিয়া।
তিনি আরও বলেন, বিএনপি খুন ও জঙ্গিদের সাথে জড়িত না। যুবলীগের নেতারা জঙ্গি ছিনতাই করেছে। কাজেই আওয়ামী লীগ জঙ্গি ও গুমের সাথে জড়িত। শায়েখ আব্দুর রহমান মির্জা আযমের আত্মীয় এটা সবাই জানে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন দিতে চায় না। তারা জানে শান্তিপুর্ণ নিবার্চন হলে তাদের ভরাডুবি হবে। তারা জনগণ থেকে বিছিন্ন হয়ে পড়েছে। জনগণ আর তাদেরকে ক্ষমতায় দেখতে চ্য়া না।
বেগম খালেদা জিয়া বলেন, চামচারা যতই নাচানাচি করে বলুক তারা পাঁচ বছর ক্ষমতায় থাকবে, সে স্বপ্ন ভুলে যেতে হবে। এরা কখনো কোনো ভোটে জিতেনি, নৌকায় ওঠে বিনা ভোটে সরকারের মন্ত্রী হয়েছেন।
তিনি প্রধানন্ত্রীকে উদ্দেশ্যে করে বলেন,, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবেন আর অন্য দেশের গোলামী করবেন। আপনারা তো দাস নন। আপনারা হলেন কৃতদাস। এজন্য আপনাদের প্রভুদের কথা বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। দেশের ও জনগণের অনেক ক্ষতি করেছেন আর করবেন না। দ্রুত নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশের মানুষকে রক্ষা করুন। অন্যথায় এর পরিণতি হবে ভযাবহ।
বেগম খালেদা জিয়া বলেন, নীলফামারী, সাতক্ষীরা, চট্টগ্রাম, রাজশাহীসহ সারাদেশে এমন কোনো জেলা নেই যেখানে গুম করা হয়নি। তিনি জানতে চান কারা এর সাথে জড়িত? কি কারণে তাদেরকে ধরা হয়নি?
বেগম জিয়া বলেন, গুম, খুন ও অপহরণের সাথে জড়িতরা সরকার দলীয় লোকজন। আওয়ামী লীগ নেতা নুর হোসেন কোথায়- মানুষ জানতে চায়। কেন ৭দিন পর তার বাড়িতে তল্লাশী করা হলো?
বেগম জিয়া বলেন, আজ খুনিরা র্যাব পুলিশের চেয়ে শক্তিশালী। যে কারণে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না।
দেশের কি অবস্থা আপনারা জানেন-এমন কথা বলেন বেগম জিয়া বলেন, ক্ষমতাসীনদের বলবো না সরকার, কারণ এরা জনগণের ভোটে নিবার্চিত নয়। এরা অবৈধ সরকার। তাই এদের অধীনে চলছে সব রকম অবৈধ কাজ।
এর আগে সকাল ৯টা থেকে জাতীয় প্রেসক্লাবে বিএনপির গণ অনশন কর্মসুচি শুরু হয়।
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, দলের স্থায়ী কমিটির সদস্যসহ তৃণমলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও সারাদেশে বিচারবর্হিভুত হত্যা, গুম, খুনসহ সরকারের নানা নির্যাতন ও নিপীড়ণের প্রতিবাদে বিএনপি ঢাকাসহ সারাদেশে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণ অনশন কর্মসুচির ঘোষণা দেয়।
ঢাকায় গণ অনশন কর্মসুচি পালনে বিএনপি বাইরে কোনো স্থানে পালন করার অনুমতি না পাওয়ায় জাতীয় প্রেসক্লাবে এই কর্মসুচি পালন করেছে দলটি।
তেজগাও থানা ছাত্রদলের গুম হয়ে যাওয়া নেতা তরিকুল ইসলাম টিটুর মাতা কান্না জড়িত কন্ঠে বলেন, আমার সন্তানকে ফেরত দিন। আমার সন্তানকে ফেরত চাই।
মিরপুরের গুম হওয়া ছাত্রদলনেতা রাশেদের স্ত্রী মুন্না কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় তিনি তার স্বামীকে তাদের সন্তানের কাছে ফেরত দেয়ার দাবি জানান প্রধানমন্ত্র কাছে।
দলের সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে এই কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।
বক্তৃতা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিকল্প ধারার সভাপতি ডা. বদরুদ্দোজা চৌধুরী, ১৯ দলের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য ডা. রেদওয়ান উল্লাহ শাহেদী, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, বিজেপির চেয়ারম্যান ব্যারিষ্টার আন্দালিব পার্থ, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, খেলাফত মজলিশের চেয়ারম্যান মাওলানা ইছহাক, কল্যান পার্টির চেয়ারম্যান মেঃজেঃ সৈয়দ মোঃ ইব্রাহিম, বীর প্রতিক, ইসলামিক পার্টির চেয়ারম্যান এড, আবদুল মোবিন।
বিএনপির নেতাদের মধ্যে বক্তৃতা করেন, স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, ব্যারিষ্টার মওদুদ আহমদ, ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. মইন খান, লে : জে অব. মাহাবুবর রহমান, ব্রিঃ জেনাঃ অব. হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, চৌধুরী কামাল ইবনে ইউসূফ, সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, ড. ওসমান ফারুক, শামসুজ্জামান দুদু, এজেডএম জাহিদ হোসেন, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমুদ্দিন আলম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, দলের প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা,শামীমা আকতার শাম্মী, সাবেক সংসদ সদস্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম ওবায়দুল হক নাসির, ওলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, সাধারণ সম্পাদক শাহ নেসারুল হক প্রমুখ।
ঢাকা, এমএইচ,৪ মে (টাইমনিউজবিডি.কম)//এসআর
রাজনীতি
ওয়াটার কামান ঘুরে যাবে: খালেদা
বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া বলেছেন, বিরোধী দলের কর্মসূচিতে কামান টামান চলবে না। এসব ওয়াটার কামান একদিন জনগণের সাথে একাকার হয়ে অন্যদিকে ঘুরে যাবে। গুলি করে, জলকামান ব্যবহার করে জনগণের অধিকার আদায়ের আন্দোলন বন্ধ করা যাবে না।





