বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় সংলগ্ন এলাকায় মিছিল করেছে ঢাকা মহানগর মহিলা দলের নেতাকর্মীরা।

রবিবার বিকাল ৪টার দিকে গুলশানের ৮৬ নম্বর রোড থেকে এ মিছিলটি বের হয়।

এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর মহিলা দলের সভাপতি সুলতানা আহমেদ। এসময় বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলামসহ প্রায় অর্ধশত নারী নেত্রী মিছিলে অংশ নেন।

‘খালেদা জিয়া ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’ এধরণের নানা শ্লোগান দিয়ে মিছিলটি গুলশান দুই এর গোলচত্বরে এসে শেষ হয়।

গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিদ্যুৎ, টেলিফোন, ইন্টারনেট ও ডিশ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদ এবং নির্দালীয় সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবিতে এ মিছিল করা হয়।

এমএইচ/জেআই