রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  বুধবার সকালে সেখানে অন্যান্য দিনের তুলনায় টহলরত পুলিশের সংখ্যা বেশি দেখা যায়।

গতকাল মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা হয়েছে। তাই এ নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেজন্য পুলিশের টহল বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

রাজিব আহসানকে সভাপতি এবং মো. আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ২০১ সদস্যবিশিষ্ট ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা কর হয়েছে। মঙ্গলবার রাতে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 

জেআই