মহান মে দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশে যোগ দিচ্ছেন বিএনপি ও শ্রমিকদলের নেতাকর্মীরা।

শ্রমিক নির্যাতন বন্ধের দাবিতে এ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিকদল। সমাবেশে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে রোববার দুপুর ২টায়। ইতোমধ্যে মঞ্চ তৈরিসহ সমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শ্রমিকদল আয়োজিত এ সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার কথা রয়েছে। শ্রমিক সমাবেশ সভাপতিত্ব করবেন শ্রমিক দলের সভাপতি মো. আনোয়ার হোসাইন।

দুপুরের আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করে। দলীয় ও সরকারবিরোধী স্লোগান দিয়ে তারা মাতিয়ে তুলেছেন পুরো এলাকা।

ঢাকায় খালেদা জিয়ার সর্বশেষ জনসভা হয়েছিল 'গণতন্ত্র হত্যা' দিবসে গত ৫ জানুয়ারি নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে। আর সোহরাওয়ার্দী উদ্যানে খালেদা জিয়ার সর্বশেষ সমাবেশ হয় ২০১৪ সালের ২০ জানুয়ারি।

এমআর