গত ৮ মে দিবাগত রাতে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা জামায়াতের সেক্রেটারী জনাব রায়হান সিরাজী ও বড়বিল ইউনিয়ন জামায়াতের সভাপতি জনাব আইয়ুব আলীকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার দলটির পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি হামিদুর রহমান আজাদ এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে আজাদ বলেন,"রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যেই সরকার দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে।"

"সরকার জামায়াতের নির্দোষ নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে জেলে বন্দি রেখে কষ্ট দিচ্ছে। জামায়াতের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে জুলুম-নির্যাতন চালানোর মাধ্যমে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হচ্ছে।"

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে আজাদ বলেন, "সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।"

এছাড়াও সকল গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে আজাদ বলেন, "রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা জামায়াতের সেক্রেটারী জনাব রায়হান সিরাজীসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।"

এমআইএস