বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির গাড়িতে হামলা চালিয়েছে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। তারা এ্যানীর গাড়ি ভাঙচুর করে। তবে এ হামলায় কেউ আহত হননি।

৭ নভেম্বর উপলক্ষে শুক্রবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ্যানির গাড়ি বিজয় স্মরণীর মোড়ে আসলে ছাত্রদলের পদবঞ্চিতদের কয়েকজন তার গাড়িতে হামলা চালায়। এ সময় তারা এ্যানির গাড়ি ভাংচুর করে। গাড়িতে বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুও ছিলেন।

পরে ছাত্রদলের বর্তমান কমিটির নেতাকর্মীরা গিয়ে এ্যানি-সালাউদ্দিনকে নিরাপদে সরিয়ে নেন।

কেএইচ