রংপুর জেলার কাউনিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সালামকে আজ ১০ জুলাই পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

আজ শুক্রবার এক বিবৃতির মাধ্যমে তিনি এ কথা জানান।

তিনি জানান, তাকে রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যে এ রমযান মাসে তাকে অন্যায়ভাবে গ্রেফতার করে সরকার কষ্ট দিচ্ছে। এ ঘটনার মাধ্যমে সরকারের ইসলামবিরোধী ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে ফুটে উঠেছে। সরকারের এ জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।

রংপুর জেলার কাউনিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সালামসহ সারাদেশে জামায়াতে ইসলামীর গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।

এসএইচ