হতাশা গ্রস্থ বিএনপিকে বাচাঁতে হলে খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানকে বিএনপির রাজনীতি থেকে পদত্যাগ করতে অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত ‘শেখ হাসিনার ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তন দিবস' উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ অনুরোধ করেন।
হানিফ বলেন, আজকে বিএনপি একটি হতাশা গ্রস্থ দলে পরিনত হয়েছে, তাদের ভবিষ্যৎ আছে বলে আমার মনে হয় না। তাই এই হতাশা গ্রস্থ বিএনপিকে বাচাঁতে হলে খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানকে বিএনপির রাজনীতি থেকে পদত্যাগ করতে হবে।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে করে আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, দেশ জনগণ এবং সুষ্ঠু রাজনীতির স্বার্থে আপনারা আপনাদের নেত্রীকে বর্জন করুন। তা না হলে জনগণ আপনাদের কে বর্জন করবে।
সুশীল সমাজের কঠোর সমলোচনা করে হানিফ বলেন, আমাদের দেশে অনেক সুশীল সমাজের লোক আছে যাদের কাছে সরকারের কোন উন্নয়ন মুলক কাজ চোখে পড়ে না। মনে রাখতে হবে এরা একাত্তরের পরাজিত শক্তির দোসর। তাদের কাজ হলো সরকারের প্রতিটি জায়গায় ভুল খুঁজে বেড়ানো।
তিনি বলেন, টিআইবি বলেছে, সিটি নির্বাচন ত্রুটিপূর্ণ ছিল, কোথায় ত্রুটি ছিল আপনারা দেখান।
সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে প্রত্যেক প্রার্থী নির্বিঘ্নে ভোট চাইতে পেরেছে, আর যদি তাই না হতো বিএনপি এবং জামায়াত সমর্থীত কাউন্সিলর প্রার্থীরা বিজয়ী হতে পারতো না।’
গণতন্ত্র রক্ষা, সমুদ্র বিজয়, মুজিব ইন্দিরা সীমান্ত চুক্তি বাস্তবায়নে ২৯ শে মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোহরাওয়ার্দি উদ্যানে নাগরিক সম্বর্ধনা দেয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী।
মায়া বলেন, সালাহউদ্দিনকে খালেদা জিয়া মেঘালয়ে পাঠিয়ে দিয়ে সরকার সর্ম্পকে অনেক খারাপ কথা বলেছে, সালাহউদ্দিনকে উদ্ধারের পর তাদের মুখ বন্ধ হয়ে গেছে।
আয়োজক সংগঠনের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের’ সহ- সভাপতি হাবিবুর রহমান রতন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কে এম আযম খসরু প্রমূখ।
এমএ/এমকে





