জাতীয় শোক দিবসে জন্মদিনের কেক না কাটার সিদ্ধান্তের কারণ জাতির কাছের স্পষ্ট না করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জাতির সাথে আরেকটি প্রতারণা করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের প্রচারও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত '১৭ আগষ্ট সারাদেশে সিরিজ বোমা হামলা ওখালেদা জিয়ার জন্মদিন নিয়ে ভাওতা বাজি' শীর্ষক এক মানবন্ধনে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, 'প্রথমত, খালেদা জিয়া ভূয়া জন্মদিনের তারিখ জালিয়াতের দায়ে অভিযুক্ত। এবারতিনি(খালেদা) জাতির সামনে স্পষ্ট করেন নি যে, তিনি ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের কারনে জন্ম দিন পালনকরছেন না। এটা আরো বড় অপরাধ।'
বিএনপি জামায়াতের আশ্রয়ে জঙ্গিরা ফুঁসে উঠেছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, 'জঙ্গিদের মূল আশ্রয় দাতা হলো বিএনপি-জামায়াত। তাদের পৃষ্ঠপোষকতায় সাম্প্রতিক সময়ে জঙ্গিরা সারাদেশে তাণ্ডব চালাচ্ছে।তাই জঙ্গিদের নির্মূলকরতে হলে বিএনপি জামায়াতকে বর্জন করতে হবে।'
হাওয়া ভবনের অর্থায়ন এবং তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, 'বিএনপি সরকারের আমলে দেশ সন্ত্রাসের স্বর্গরাজ্য ছিল। কিন্তু আওয়ামীলীগ সরকার তা প্রতিহত করেছে। জঙ্গি দমনে সরকার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের চেয়েও সফল।'
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে মানবন্ধনে আরও বক্তব্য দেন আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুরর রহমান সিরাজ, স্বাধীনতা পরিষদ ঢাকা মহানগরের সভাপতি শাহাদৎ হোসেন টয়েল, আওয়ামী লীগ নেতা বাবুল শেখ প্রমুখ।
ইআর/এমবি





