তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তারেক ইন্টার পাশ। এবং আরাফাত রহমান কোক মেট্রিক পাশ।
পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার (৯ মে) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের বর্তমান ডিজিটাল স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয়। ড. ওয়াজেদ মিঞা সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার কারণে এটি বাস্তবায়ন হয়েছে।
তিনি আরও বলেন, তারেক হাওয়া ভবন থেকে টোল আদায় করতো আর ফুর্তি করত। বিএনপির জন্ম হয়েছে অগণতান্ত্রিক ভাবে এবং দেশে গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি বিএনপি।
অভিনেত্রী সাহারা বেগম কবরির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী সাছান মাহমুদ, বিশেষ অতিথি সাবেক আইনমন্ত্রী এড. কামরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু, এসডি রুবেলসহ প্রমুখ।
এসএম





