২০ দলীয় জোটের নেতৃত্বে শান্তিপূর্ণভাবে আন্দোলন অব্যাহত রেখে ব্যর্থ, অকার্যকর ও সন্ত্রাসী সরকারকে অবিলম্বে পদত্যাগে বাধ্য করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।
আজ ৬ মার্চ সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তিনি আরো বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতাসহ মানুষের মত বাঁচার অধিকার আদায়ের জন্য ২০ দলীয় জোটের নেতৃত্বে জনগণ আন্দোলন করছে।
ডা. শফিকুর রহমান বলেন, সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী ক্যাডার বাহিনী মিলে গ্রামে-গঞ্জে ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের অন্যায়ভাবে হত্যা করছে এবং বাড়ি-ঘরে হামলা চালাচ্ছে, ভাংচুর করছে ও লুটতরাজ করছে।
তিনি আরো বলেন, সরকার নিজের কুৎসিত সন্ত্রাসী চরিত্র আড়াল করার জন্য ২০ দলীয় জোটের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। জোটের সাথে সন্ত্রাস ও নাশকতার কোন সম্পর্ক নেই।
২০ দলীয় জোট নেতৃত্বে শান্তিপূর্ণভাবে আন্দোলন অব্যাহত রেখে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়ে ব্যর্থ, অকার্যকর ও সন্ত্রাসী সরকারকে অবিলম্বে পদত্যাগে বাধ্য করার জন্য আমি দেশবাসীর প্রতি তিনি আহ্বান জানান।
ইআর





