জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন আবারও পিছিয়েন আদালত।২ জুন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আদলতে হাজিরের নির্দেশ দিয়েছেন কোর্ট।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এই মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের তারিখ এ নিয়ে পঞ্চম দফা পেছাল।

বৃহস্পতিবার ৩৪২ ধারায় খালেদার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। তবে তিনি আদালতে হাজির হননি।

তার পক্ষে অসুস্থতার কারণ দেখিয়ে দিন পেছাতে সময়ের আবেদন জানান তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

শুনানি শেষে আগামী ২ জুন আত্মপক্ষ সমর্থনের জন্য পরবর্তী দিন ধার্য করেন আদালত।

ওইদিন খালেদা জিয়াকে হাজির থাকার নির্দেশ দেয়া হয়েছে। হাজির না হলে ওইদিন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলে আদালতের আদেশে বলা হয়েছে।

এআই