আজ ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ২ দিনের কর্মসূচী ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কর্মসূচীর মধ্যে রয়েছে, ২৬ মার্চ সূর্যোদয় ক্ষণে বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয় ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৬ টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন। (মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর)। সকাল ৭ টায় বঙ্গবন্ধু ভবনে সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ। সকাল ১১টায় জাতীয় প্যারেড স্কয়ারে ‘লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত'।
টুঙ্গীপাড়ার কর্মসূচি, সকাল ১১ টায় টুঙ্গীপাড়ায় চিরনিদ্রায় শায়িত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল। টুঙ্গীপাড়ার কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, সাংগঠনিক সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শ্রম ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ উপস্থিত থাকবেন।
আগামীকাল (বৃহস্পতিবার) ২৭ মার্চ বিকাল সাড়ে ৩টায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি এক বিবৃতিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ গৃহীত সকল কর্মসূচি দেশবাসীর সাথে একাত্ম হয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য সংগঠনের সকল শাখাসহ আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের জনগণ ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
ঢাকা, এমআর, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ
রাজনীতি
স্বাধীনতা দিবসে আ'লীগের ২ দিনের কর্মসূচী
আজ ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ২ দিনের কর্মসূচী ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক





