বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন।
আজ রোববার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।
বিএনপির প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান শনিবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টায় এক ভাইবার বার্তায় এ তথ্য জানান।
দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর ভারত সফর, কুমিল্লা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর বিজয়, চট্টগ্রামে কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরু হত্যাকাণ্ড, খালেদা জিয়ার মামলা- সর্বোপরি দেশের সার্বিক রাজনীতি নিয়ে আলোচনার জন্য এ বৈঠক ডাকা হয়েছে।
এমবি





