বিএনপির মহাসচিব নির্বাচিত হওয়ায় নিজ জেলা ঠাকুরগাঁওয়ে সংবর্ধনা পাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে তাকে সংবর্ধনা দেওয়া হবে। পরের দিন দিনাজপুর হয়ে ঢাকা ফিরবেন তিনি।
মির্জা ফখরুল শুক্রবার দুপুরে ঢাকা থেকে বিমানযোগে ঠাকুরগাঁও যান বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, বিএনপির মহাসচিব হওয়ার পর এই প্রথম ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে তাকে সংবর্ধনা দেওয়া হবে।
দীর্ঘ দিন ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালনের পর গত ৩০ মার্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির মহাসচিব পদে দায়িত্ব দেওয়া হয়।
এম আর





