বিশিষ্ট অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহবুবউল্লাহর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেন, আদালতের ভিতর দেশের একজন সম্মানিত ব্যাক্তির উপর হামলা করে সন্ত্রাসীরা যে বিকৃত মানষিকতার পরিচয় দিয়েছে তার ধিক্কার জানানোর ভাষা আমাদের জানা নেই। গণতন্ত্রের পক্ষে ও ভোটার বিহীন নির্বাচনের বিপক্ষে অবস্থান নেয়ায় তিনি অবৈধ সরকারের বিরাগভাজনে পরিণত হয়ে ছিলেন। সুতরাং এ হামলার পিছনে কাদের হাত থাকতে পারে সাধারণ মানুষের কাছে তা সুষ্পষ্ট।
নেতৃবৃন্দ বলেন, অবৈধ সরকারের অপশাসনে সমাজের কোন স্তরের জনগণেরই জান মালের নিরাপত্তা নেই তা আবারো প্রমাণিত হয়েছে। আইন আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এমন ন্যাক্কারজনক হামলা অব্যাহত থাকলে এর পরিণতি ভাল হবেনা। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে।
নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে এবং তার জন্য সুচিকিৎসার ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি আহবান জানান।
ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





