বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপ-প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, অবৈধ পিতার সন্তান যেমন অবৈধ হয় তেমনি অবৈধ সরকারের এই বাজেটও অবৈধ।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক ফোরাম আয়োজিত “নরেন্দ্র মোদির নতুন সরকার: বাংলাদেশ-ভারত সম্পর্ক কেমন হওয়া উচিত” শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে শাহ মোয়াজ্জেম হোসেন বলেন,তিনি সংসদে যেভাবে চোখ রাঙ্গিয়ে কথা বলেন এটা তার চোখ রাঙ্গানো নয়, এটা ভারতের চোখ রাঙ্গানো কথা।
আওয়ামী নেতা মাহবুব-উল আলমের বক্তব্য তুলে ধরে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন,তার কথায় বেগম জিয়া যদি জিয়াউর রহমান হত্যায় বেনিফিসারী হয়ে থাকে তাহলে বঙ্গবন্ধু হত্যায় হাসিনা ওয়াজেদ বেনিফিসারী নয় কি?
জেল হত্যায় নিহত জাতীয় ৪ নেতার কথা উল্লেখ করে তিনি বলেন, যদি তারা জীবিত থাকতেন তাহলে হাসিনা ওয়াজেদ আজ কি ক্ষমতায় থাকতেন?
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার তাদের অতীতের সরকারের কলংকের বোঝা বইবে কিনা এটা তাদের সিদ্ধান্ত নিতে হবে।
তিনি বলেন,এই অঞ্চলে বাংলাদেশ ব্যতীত সার্কের সব দেশে গণতান্ত্রিক সরকার রয়েছে। সার্কের মধ্যে বাংলাদেশ হচ্ছে একমাত্র অগণতান্ত্রিক দেশ যেখানে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে একটি দল ক্ষমতা দখল করে আছে। এই অগণতান্ত্রিক সরকারকে ভারতের মোদি সরকার সহযোগিতা করবে কিনা এটা ভাববার বিষয়।
তিনি বলেন, বিশ্বের সব গণতন্ত্রকামী দেশগুলো ৫ জানুয়ারির নির্বাচনের বিরোধিতা করেছে। এ নির্বাচন নিয়ে ভারতের সাথে ওই দেশগুলোর সম্পর্কে টানাপোড়েন হয়েছে।
বাজেট প্রসঙ্গে তিনি বলেন, একটি অবৈধ সরকার তথাকথিত বাজেট পেশ করেছে। আমরা এই অবৈধ বাজেট প্রত্যাখ্যান করছি।
জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেন, দেশ হিসেবে ছোট হতে পারি, কিন্তু জাতি হিসেবে আমরা ছোট নই। আমরা ভারতের সাথে যুদ্ধ চাইনা কিন্তু ভারতের দাসত্ব আমরা মেনে নেব না।
নাগরিক ফোরামের চেয়ারম্যান আব্দুল্লাহিল মাসুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহমেদ আজম খান, জিয়া পরিষদের চেয়ারম্যান কবীর মুরাদ, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, জিয়া পরিষদের যুগ্ম মহাসচিব এম.জহির আলী, সহকারী মহাসচিব আবুল কালাম আজাদ প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ৬ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
রাজনীতি
অবৈধ সরকারের এই বাজেটও অবৈধ: মোয়াজ্জেম
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপ-প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, অবৈধ পিতার সন্তান যেমন অবৈধ হয় তেমনি অবৈধ সরকারের এই বাজেটও অবৈধ। প্রধানমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে শাহ মোয়াজ্জেম হোসেন বলেন,তিনি সংসদে যেভাবে চোখ রাঙ্গিয়ে কথা বলেন এটা তার চোখ রাঙ্গানো নয়, এটা ভারতের চোখ রাঙ্গানো কথা





